নড়াইলে ভাইয়ের হাতে ভাই খুন
পারিবারিক কলহের জেরে নড়াইলের লোহাগড়ায় বড় ভাইয়ের লাঠিপেটায় ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকালে নড়াইল সদর হাসপাতালে আশিক মোল্লার (১৯) মৃত্যু হয় বলে বলে জানান লোহাগড়া থানার ওসি শেখ লুৎফর রহমান।
নিহত আশিক উপজেলার বাহিরপাড়া গ্রামের সলেমান মোল্লার ছেলে।
ওসি জানান, পারিবারিক কলহের জেরে বড় ভাই আসলাম মোল্লার সঙ্গে ছোট ভাই আশিকের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে আসলামের লাঠির আঘাতে আশিক আহত হয়। পরে নড়াইল সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
ময়নাতদন্তে শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
