২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বিএনপি-জামায়াতের ৩৮ নেতা-কর্মী কারাগারে

চাঁদপুরে পুলিশের উপর হামলা ও নাশকাতার মামলায় বিএনপি-জামায়াতের ৩৮ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2015, 08:20 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

বৃহস্পতিবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শায়লা শারমিন এ আদেশ দেন বলে জানান কচুয়া থানার ওসি নাজমুল হক।

এর আগে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ মো. ইউনুছসহ অন্যরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নাকচ হয়।

ওসি জানান, গত ৫ জানুয়ারি ফরিদগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়তের সংর্ঘের ঘটনায় ৮৭ জনের বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

“বৃহস্পতিবার ৩৮ জন হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।”

এ সময় বিএনপি-জামায়াত সমর্থিত নেতা-কর্মীরা আদালত উপস্থিত হয়ে সরকার বিরোধী শ্লোগান দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি।