ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীকে ছুরি মেরে খুন
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় এক প্রবাসী যুবককে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত মাহবুবুর রহমানের (৩০) গ্রামের বাড়ি ধলটি গ্রামে। তিনি সিঙ্গাপুর থেকে সপ্তাহখানেক আগে দেশে ফিরেছিলেন।
বৃহস্পতিবার ভোরে শহরের রেলগেইট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানিয়েছেন।
ঘটনার পর নিহতের কথিত প্রেমিকাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
নিহতের স্বজনদের বরাত ওসি আকুল চন্দ্র জানান, মাহাবুবের বাবা মাওলানা ফজলুর রহমান নারায়ণগঞ্জের পাইকপাড়ায় চাকরি করেন। বাবার সঙ্গে দেখা করে ভোরে এলাকায় ফিরেই হামলার শিকার হন তিনি।
“ছুরিতে আহত হওয়ার পর মাহবুবের ফোন পেয়ে তার কথিত প্রেমিকা গিয়ে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে নেয়। পরে চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষণা করেন।”
