২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ সেতুর উদ্বোধন বৃহস্পতিবার

দেশের ছয়টি জেলার বিভিন্ন মহাসড়কে ছয়টি মূল সেতুসহ আরও কয়েকটি সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 10:20 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার এসব সেতু উদ্বোধনের কথা রয়েছে।

বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাদারীপুর (মোস্তফাপুর)-শরীয়তপুর-চাঁদপুর সড়কের আড়িয়াল খাঁ নদীর উপর সপ্তম বাংলাদেশ চীন মৈত্রী সেতুসহ (আচমত আলী খান সেতু) আরও ৩টি সেতু, ঢাকা দক্ষিণ-চন্দরপুর-বিয়ানীবাজার সড়কে চন্দরপুর সেতু এবং চকরিয়া-বদরখালী সড়কের দ্বিতীয় কিলোমিটারে মাতামুহুরী নদীর উপর বাটাখালী সেতু উদ্বোধন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া গাইবান্ধা-নাকাইহাট-গোবিন্দগঞ্জ সড়কের বড়দহ সেতু, পটুয়াখালী-কুয়াকাটা সড়কে শেখ কামাল সেতু, শেখ জামাল সেতু ও শেখ রাসেল সেতু এবং সুনামগঞ্জে সুরমা নদীর উপর আব্দুজ জহুর সেতুও বৃহস্পতিবার উদ্বোধন করা হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।