২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ট্রাক দুর্ঘটনায় মামলা

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকচাপায় সাত জন নিহতের ঘটনায় হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 02:38 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

নিহত সুমি চক্রবর্তীর স্বামী শ্যামল চক্রবর্তী বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন বলে জানান পুঠিয়া থানার ওসি শাহরিয়ার খান।

ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মামলার একমাত্র আসামি ট্রাক চালক জনাব আলীকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয় বলেও জানান তিনি।

ওসি জানান, “আটক জনাব আলী স্থানীয়দের পিটুনিতে আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

এছাড়া আদালতে হাজির করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের হেফাজতের আবেদন জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুর রাজ্জাক।

মঙ্গলবার রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের পুঠিয়া-তাহেরপুর সড়কের তেবাড়িয়া মোড়ে বালুবাহী ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হন।