২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ডাক্তার নিখোঁজের খবর

পটুয়াখালী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. মো. মাহামুদুর রহমান নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 02:13 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

মঙ্গলবার গভীর রাতে শহরের একটি ক্লিনিকে অপারেশন শেষে আরেক ক্লিনিকে যাওয়ার সময় তিনি নিখোঁজ হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

সদর থানার ওসি কে এম তারিকুল ইসলাম তারেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহরের ফরচুন ক্লিনিক থেকে অপারেশন শেষ করে রাত ৩টার দিকে হেলথ কেয়ার ক্লিনিকের উদ্যেশ্যে যাচ্ছিলেন ডা. মাহামুদুর রহমান।

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, তিনি যাওয়ার সময় মাঝ পথে হিমি পলি ক্লিনিক পর্যন্ত স্ত্রীরোগ বিশেষজ্ঞ মাহামুদুর রহমানকে যেতে দেখা গেছে এমন তথ্য পাওয়া গেছে।

“এখন তার খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা ঘটনাস্থলে ও আশপাশ এলাকায় খোঁজ-খবর করছি।”

এখনও এ ব্যাপারে অভিযোগ দায়ের হয়নি বলে জানান তিনি।

মাহামুদুরের স্ত্রী নাসরিন নাহার ঝর্নার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলছেন বলেও জানান ওসি।

মাহামুদুর রহমানের স্ত্রী নাসরিন নাহার ঝর্না ও তার স্বজনরা এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

পরিবারের সদস্যরা জানান, মাহামুদুর রহমান দীর্ঘদিন ধরে পটুয়াখালী জেনারেল হাসাপাতালের স্ত্রীরোগ বিভাগের সিনিয়র কনস্যালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ৮ অগাস্ট তিনি পটুয়াখালী মেডিকেল কলেজে স্ত্রীরোগ বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেছেন।