২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে, যাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 01:43 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

সদর থানার ওসি সারোয়ার হোসেন জানান, বুধবার সকালে শিয়ালা কলোনি মহল্লায় একটি গাছে লাশটি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

নিহত লোকমান আলীর (৫০) বাড়ি একই মহল্লায়।

তদন্ত কর্মকর্তা সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

“পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে লোকমানকে হত্যার পর লাশ আম গাছে ঝুলিয়ে রেখেছে বলে ধারণা করা হচ্ছে।”

লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।