২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার সৈকতে গলাকাটা লাশ

কক্সবাজার সমুদ্র সৈকতে এক যুবকের গলাকাটা লাশ পেয়েছে পুলিশ।নিহতের পরিচয় জানা যায়নি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 01:58 AM

Updated : 22 Aug 2022, 01:03 PM

বুধবার প্রথম প্রহরে সৈকতের ডায়াবেটিস হাসপাতাল পয়েন্টে লাশটি পেয়ে তা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

কক্সবাজার সদর থানার এসআই ফজলুল হক পাটোয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আনুমানিক ২৪/২৫ বছর বয়সী ওই যুবককে গলা কেটে হত্যা করা হয়।”

কখন এই হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা তা করেছে, সে বিষয়ে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।