২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যের ডিজির চুক্তির মেয়াদ বাড়ল

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) দীন মোহাম্মদ নূরুল হকের চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 06:12 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

মঙ্গলবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আগামী ১ সেপ্টেম্বর বা তার যোগদানের তারিখ থেকে চুক্তির এই নতুন মেয়াদ কার্যকর হবে।

স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা নুরুল হককে গত বছরের ২৪ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

চাকরির মেয়াদ শেষ হওয়ার পর গত বছরের ২৭ অগাস্ট অবসরোত্তর ছুটি (এলপিআর) বাতিলের শর্তে একই পদে চুক্তিতে নিয়োগ পান তিনি।