২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

কক্সবাজারে একাধিক মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 05:56 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

মঙ্গলবার সকালে টেকনাফ পৌর এলাকার নাজিরপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি আতাউর রহমান খোন্দকার।

গ্রেপ্তার নুরুল হক ভূট্টো (৩৩) নাজিরপাড়ার এজাহার মিয়ার ছেলে।

ওসি জানান, ভূট্টোর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি পালিয়ে যান। সম্প্রতি তিনি এলাকায় ফেরার খবর পেয়ে তাদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

“ভূট্টোর নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইয়াবা ব্যবসায়ী হিসেবে তালিকাভুক্ত। এছাড়া টেকনাফ থানায় ডাকাতি, অপহরণ, জমি দখল ও অস্ত্রসহ পাঁচটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।”

ভূট্টোকে আগের মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।