বরিশালে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত।
এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
সোমবার এ রায় দেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক।
দণ্ডিত শাহ আলম হাওলাদার (৪১) বানারীপাড়া উপজেলার উত্তর বিশারকান্দি গ্রামের বাসিন্দা।
রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন কাবুল জানান, ২০০৯ সালের ২০ জানুয়ারি উত্তর বিশারকান্দি গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক লাইজু বেগমকে মৃত ঘোষণা করেন।
পরদিন ২১ জানুয়ারি শাহ আলমকে আসামি করে নিহতের ভাই দুলাল হোসেন বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন।
একই বছরের ১৫ জুন তিনজনের নামে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মনজিৎ চন্দ্র শীল।
ঘটনায় জড়িত থাকার বিষয় প্রমাণিত না হওয়ায় শাহিদা ও ইউসুফকে খালাস দেওয়া হয়েছে।
