জয়পুরহাটে ধর্ষণ মামলায় যুবক কারাগারে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার রকি কুমার সরকার (২২) আক্কেলপুরের রুকিন্দিপুর গ্রামের অকিল চন্দ্র সরকারের ছেলে।
রোববার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার আদালতে হাজির করলে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।
আক্কেলপুর থানার ওসি আশরাফুল ইসলাম জানান, জামালগঞ্জ কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির প্রথম বর্ষের ওই ছাত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, জামালগঞ্জ কলেজের ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে রকি প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
গত শনিবার রাতে রকি ওই কলেজ ছাত্রীর বাড়ি গিয়ে তাকে ফুসলিয়ে ধর্ষণ করে।
