২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়তুল মোকাররমের সামনে আগুন

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে ময়লার স্তূপে আগুন লাগার খবর শুনে দমকল বাহিনী রওনা হলেও তারা পৌঁছার আগেই তা নিভে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 05:47 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

রোববার বিকালে সোয়া ৪টার দিকে অগ্নিকাণ্ডের খবর আসে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা নীলুফার ইয়াসমিন জানিয়েছেন।    

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মসজিদের পাশের ময়লার স্তূপে আগুন ধরার খবর শুনে আমাদের ৫টি ইউনিট যাত্রা শুরু করেছিল, কিন্তু ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভে যায়।”

আগুন ধরার কারণ জানাতে পারেননি নীলুফার।