রাজবাড়ীতে ভারতীয় শাড়ি উদ্ধার, গ্রেপ্তার ১
রাজবাড়ীতে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেছে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার এসআই রকিবুল ইসলাম জানান, টহল দেওয়ার সময় গোপন খবর পেয়ে রাত প্রায় ৩টার দিকে দৌলতদিয়া বাসস্ট্যান্ড থেকে মালামাল বোঝাই ট্রাকটি আটক করা হয়।
“পরে তাতে তল্লাশি চালিয়ে প্রায় দুই কোটি টাকার মূল্যের দুই হাজার ৮৫টি শাড়ি কাপড়, ৩৫টি থান কাপড় এবং ২০৬টি সালোয়ার কামিজ সেট উদ্ধার করা হয়।”
ট্রাকটি মাগুড়া থেকে ঢাকা যাচ্ছিল বলে জানান তিনি।
এসআই রকিবুলিআরও জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরাকারবারি দল এ ধরনের পাচার করে আসছিল।
এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
তিনি জানান, গ্রেপ্তার ট্রাক চালক রবিউল শেখ মাগুড়ার মোহাম্মদপুর উপজেলার কাওড়া গ্রামের রফিক শেখের ছেলে।
