২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আমানতে সোয়া কোটি টাকার সোনা উদ্ধার

চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে সোয়া কোটি টাকার ২৫টি সোনার বারসহ ওমানফেরত এক যাত্রীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2015, 08:46 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

আটক আফসার মিয়া (৩০) চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা।

বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার মিনহাজ উদ্দিন পাহলোয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৭টায় ওমান এয়ারের একটি বিমানে চট্টগ্রাম আসেন আফসার মিয়া।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“একটি হাতব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন তিনি। তাকে আটক করে ব্যাগটিতে তল্লাশি করে কালো টেপে মোড়ানো ২৫টি স্বর্ণবার পাওয়া যায়।”

উদ্ধার করা সোনার বারগুলোর ওজন তিন কেজি, যার বাজার মূল্য এক কোটি ২৫ লাখ টাকা বলে জানান কাস্টমস কর্মকর্তা মিনহাজ।