ঢাবি সাংবাদিক সমিতি কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন
জাতীয় প্রেস ক্লাবের পর ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আনুষ্ঠানিকভাবে স্থাপন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি।
জাতীয় শোক দিবসে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সংবাদকর্মীদের সঙ্গে নিয়ে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রতিকৃতি স্থাপন করেন।
এসময় সমিতির বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩ জুলাই সাধারণ সভায় সমিতি কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী ৮ জুলাই অনানুষ্ঠানিকভাবে প্রতিকৃতি স্থাপন করা হয়েছিল।
