২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে দুই স্কুলছাত্রী হত্যা: আরও এক যুবক গ্রেপ্তার

মাদারীপুরে দুই স্কুলছাত্রীকে হত্যা মামলায় আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2015, 01:34 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

শনিবার সকালে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ত্রিভারদী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মাদারীপুর কোতোয়ালী থানার ওসি জিয়াউল মোর্শেদ।

গ্রেপ্তার রাকিব সিকদার (১৯) মামলার এজাহারভুক্ত আসামি বলে জানান তিনি।

এ নিয়ে এ হত্যার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করল পুলিশ।

ওসি বলেন, বৃহস্পতিবার মাদারীপুর সদর হাসপাতাল থেকে উদ্ধার করা হয় স্কুলছাত্রী হ্যাপি ও সুমাইয়ার লাশ। এ সময় সঙ্গে থাকা শিপন শিকদার ও রফিক শিকদার নামে দুই যুবককে আটক করে পুলিশ।

এ ঘটনায় শুক্রবার দুপুরে সুমাইয়ার বাবা বিল্লাল শিকদার বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন।