২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় অটোরিকশা চালককে শ্বাসরোধে হত্যা

বগুড়ার দুপচাচিয়ায় এক চালককে শ্বাসরোধে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2015, 12:50 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

শনিবার সকালে উপজেলার চৌমুহনী সেতুর পাশ থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানান দুপচাচিয়া থানার ওসি নজরুল ইসলাম।

নিহত আব্দুস ছালাম (৪২) আদমদিঘী থানার কালাই কুড়িগ্রামের মৃত জসিম উদ্দিন ওরফে লালু ফকিরের ছেলে।

ওসি নজরুল বলেন, ছালাম আদমদিঘীর শান্তাহার থেকে মুরুইল পর্যন্ত অটোরিকশা চালান। শুক্রবার রাত সাড়ে ৮টায় তাকে শান্তাহারে দেখেছেন অন্য চালকরা।

“ধারণা করা হচ্ছে যাত্রীবেশী ছিনতাইকারীরা তাকে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে।”

লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।