২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিটনেসবিহীন অভিযানে চট্টগ্রামে ১১ গাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীতে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানে নেমে ১১টি যানবাহনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 07:08 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন বৃহস্পতিবার দুপুরে নগরীর টাইগার পাস ও সিআরবি এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফিটনেসবিহীন গাড়ি চালানো, ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং ট্রাফিক আইন না মানায় ১১টি যানবাহনকে মোট পাঁচ হাজার সাতশ টাকা জরিমানা করা হয়েছে।

‘লক্কড়-ঝক্কড়’ অবস্থায় হিউম্যান হলার চলার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই সিএনজিচালিত অটোরিকশা চলাচলের ঘটনা ধরা পড়েছে। উল্টোপথে মটরসাইকেল চালানোর ঘটনাও ধরা পড়েছে।

এসব যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করে জরিমানা করা হয় বলে ম্যাজিস্ট্রেট ইয়ামিন জানিয়েছেন।

পুলিশের একটি দলের পাশাপাশি বিআরটিএ চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক রবিউল ইসলাম অভিযানে ছিলেন।