২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মদন মোহনে ছাত্র হত্যা: প্রণজিত রিমান্ডে

সিলেটে মদন মোহন কলেজ ছাত্র আবদুল আলী হত্যা মামলার আসামি প্রণজিত দাশকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 05:23 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

বৃহস্পতিবার সিলেট মহানগর হাকিম সাহেদুল করিম এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরির্দশক (তদন্ত) মোশাররফ হোসেন জানান, প্রণজিতকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন জানানো হয়েছিল।

আদালত শুনানি শেষে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বলে জানান তিনি।

এদিকে বৃহস্পতিবার দুপুরে আব্দুল আলীর বাবা আলকাস মিয়া বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় ছাত্রলীগের নয় কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

‌‌কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ বলেন, মামলায় পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে।

“নাম উল্লেখ করা আসামিরা হলেন- প্রণজিত দাশ, আঙ্গুর মিয়া, রাজীব, মাসুদ ও তাকবীর।

“এদের মধ্যে প্রণজিত ও আঙ্গুর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।”

ছাত্রলীগকর্মীদের মধ্যে কথা কাটাকাটির জেরে বুধবার সকালে ছুরিকাহত হন দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল আলী (১৯)।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওইদিনই বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

পুরনো খবর:

মদন মোহনে ছাত্র হত্যা: ৯ ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে মামলা