শীতলক্ষ্যায় কিশোরের লাশ
নিখোঁজের একদিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে নদীর কেরোসিন ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান নারায়ণগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির এসআই সামছুল আলম।
নিহত নাজমুল হাসান (১৫) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কৃষ্টপুর এলাকার লাল মিয়ার ছেলে। সে বন্দরের র্যালি আবাসিক এলাকায় পরিবারের সঙ্গে থাকত।
এসআই সামসুল জানান,মঙ্গলবার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় নাজমুল। বুধবার দুপুরে নদীর ঘাটে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে লাশ উদ্ধার করে থানায় আনলে পরিবারের সদস্যরা তা সনাক্ত করেন।
পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই সামছুল।
