২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জালনোটসহ ২ জন আটক

চট্টগ্রামের বহদ্দারহাট এলাকা থেকে ৬২ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 12:54 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

মঙ্গলবার রাতে একটি রেস্তোরাঁ থেকে তাদের ধরা হয় বলে র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আটকরা হলেন- মিজানুর রহমান (২৪) ও মো. কাদির।

মিজান বাকলিয়ার বলিরহাট এলাকার মৃত গোলাম হোসেনের ছেলে এবং কাদির চান্দগাঁওয়ের সওদাগর বাড়ির মৃত আবদুল হামিদের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বহদ্দারহাটের জামান হোটেল অ্যান্ড বিরানী হাউজ নামের রেস্তোরাঁয় জাল টাকা লেনদেনের অপেক্ষায় থাকা ওই দুজনকে আটক করা হয়।

তাদের কাছে ৫২টি এক হাজার এবং ২০টি পাঁচশ টাকার জালনোট পাওয়া গেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।