এক ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের দুই শ্রমিক নিহত
নাটোরের বড়াইগ্রামে রাস্তার পাশে ট্রাক মেরামতের সময় আরেক ট্রাকের ধাক্কায় দুই পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- রবিউল (৩৪) ও রাজু (২০)। দুজনেরই বাড়ি বড়াইগ্রামে। রবিউল রাজুর ভগ্নিপতি।
মঙ্গলবার ভোরে উপজেলার আইড়মারি সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে বলে বনপাড়া হাইওয়ে থানার ওসি ফুয়াদ রুহানী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ঢাকা থেকে বনপাড়া যাওয়ার পথে ট্রাক বিকল হলে রাস্তার পাশে থামিয়ে মেরামত করছিলেন রবিউল ও রাজু।
এ সময় পেছন থেকে আরেকটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানান ওসি।
