২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া বজ্রপাতে দুই কৃষক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 07:03 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

সোমবার উপজেলার টিঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের দুয়ারা বাজারের মো. গফুর মিয়া (৫০) ও একই এলাকার সুজন (৫২)।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরিফুল ইসলাম জানান, জমিতে কাজ করছিলেন গফুর মিয়া ও সুজন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে বলে জানান তিনি।