ফরিদপুরে মাইক্রোবাসের ধাক্কায় নারী ও শিশু নিহত
ফরিদপুরের মধূখালীতে মাইক্রোবাসের ধাক্কায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট এলাকায় এ দুর্ঘটনায় নিহত হন সালমা (৩০) ও সোহান (৮)।
মধুখালী থানার ওসি রুহুল আমিন জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাগাট এলাকায় যশোরগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় সোহান ঘটনাস্থলে নিহত হয় এবং আহত হন সালমা।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সালমার মৃত্যু হয় বলে জানান ওসি।
ওসি আরও জানান, নিহত সোহান বাগাট এলাকার সবুজ শেখের ছেলে এবং সালমা একই এলাকার টিটুল শেখের স্ত্রী।
