২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীর একরাম হত্যা: অভিযুক্ত আসামি গ্রেপ্তার

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক হত্যার মামলায় অভিযুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 04:34 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

Image
একরামুল হক (ফাইল ছবি)

একরামুল হক (ফাইল ছবি)

রোববার দুপুরে শহরের বিরিঞ্চি এলাকা তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক খন্দকার।

গ্রেপ্তার ওমর ফারুক টিপু (৩৫) ওই এলাকার মফিজুর রহমানের ছেলে। এলাকায় যুবলীগকর্মী হিসেবে পরিচিত টিপু।

এসআই জিয়াউল হক বলেন, গোপন খবর পেয়ে বিরিঞ্চি এলাকায় অভিযান চালিয়ে একরাম হত্যা মামলা অভিযুক্ত ওমর ফারুক টিপুকে গ্রেপ্তার করা হয়েছে।

২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে একরামুল হক একরামকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ওই মামলায় ৫৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এ পর্যন্ত ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।