২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2015, 08:16 PM

Updated : 22 Aug 2022, 12:58 PM

শুক্রবার দুপুরে কালামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে রেলওয়ে পুলিশ জানায়।

আনুমানিক ৩৮ বছর বয়সী ওই নারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।

জয়দেবপুর জংশনের রেল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. দাদন মিয়া জানান, কালামপুর ক্রসিং এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন ওই নারী।

এ সময় তার মাথা ফেটে গিয়ে এবং দুই পা কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান তিনি।

দাদন মিয়া জানান, ওই নারীর পরনে টিয়া রংয়ের ছাপা শাড়ি ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।