২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যার অভিযোগ পুলিশ সদস্য গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার অভিযোগে বরিশালে এক পুলিশ কনেস্টবলকে গ্রেপ্তার করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 08:16 PM

Updated : 22 Aug 2022, 12:57 PM

বৃহস্পতিবার  নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কাউনিয়া থানার ওসি মাহবুবুর রহমান।

গ্রেপ্তার ইমাম হাসান বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্সের কনস্টেবল বলে ওসি জানান।

মৃত সূচনা আক্তার (১৮) বরিশাল শহরের আলী হোসেনের মেয়ে। ২০১৩ সালের সূচনার সঙ্গে ইমাম হাসানের বিয়ে হয়।

সূচনার বাবার বরাত দিয়ে ওসি মাহবুবুর রহমান বলেন, পদোন্নতির জন্য উৎকোচ দেওয়ার কথা বলে এক বছর ধরে তাদের কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে আসছেন সূচনার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন।

“যৌতুকের টাকা দিতে না পারায় প্রায়ই সূচনার উপর নির্যাতন চালাত তারা। এ নিয়ে বৃহস্পতিবার রাতে তারা মেয়েকে হত্যা করেছে।”

তিনি আরও জানান, দুপুরে সূচনার বাবা একটি হত্যা মামলা দায়ের করলে ইমাম হাসানকে গ্রেপ্তার করা হয়।  

এদিকে, অভিযোগ পাওয়ার পরপরই ইমাম হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ডিং অফিসার শহীদুল্লাহ চৌধুরী।