চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক চাপায় এক বাই সাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার কানসাট কলাবাড়ি এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে বলে জানান শিবগঞ্জ থানার ওসি ময়নুল ইসলাম।
নিহত বদিউর রহমান (৫১) উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামের দুখুর উদ্দীনের ছেলে।
ওসি বলেন, বদিউর সাইকেলে করে কলাবাড়ি যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
