টেকনাফে মিনিট্রাকের ধাক্কায় নিহত ১
কক্সবাজারের টেকনাফের হ্নীলায় মিনি-ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার দুপুর ২টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের রঙ্গীখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানা পুলিশের ওসি আতাউর রহমান খোন্দকার।
নিহত আব্দুর রহমান (৪৫) সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের বাসিন্দা।
ওসি বলেন, কক্সবাজারমুখী দ্রুতগামী একটি মিনি-ট্রাক রাস্তা পারাপারের সময় আব্দুর রহমানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
