২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ৫০ লিটার মদসহ আটক ৫

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক বাড়িতে অভিযান চালিয়ে ৫০ লিটার মদসহ পাঁচজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2015, 12:24 PM

Updated : 25 Apr 2022, 01:39 PM

শনিবার রাতে মাইঝাইল গ্রামে এ অভিযান চালানো হয় বলে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের এসআই শাহজাহান আলী জানান।

তবে পুলিশ আসার খবর পেয়ে গৃহকর্ত্রী রিনা ঘোষ পালিয়ে যান। পুলিশ বলছে, রিনা একজন মদ বিক্রেতা, আর আটক পাঁচজন ওই বাড়িতে গিয়েছিলেন মদ কিনতে।

আটকরা হলেন- বেলকুচির রাজাপুর ইউনিয়নের মুকিমপুর গ্রামের জাবেদ আলী (৫৫), একই উপজেলার আগুরিয়া দক্ষিণপাড়ার আলী সরকার (৩৮), রাজাপুর গ্রামের আব্দুল বারেক (৩২), মাইঝাইল গ্রামের সুব্রত (২৫) ও গইটাপাড়ার মো. আরিফ (১৮)।

এসআই শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রয়াত নির্মূল্য ঘোষের স্ত্রী রিনা দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে দেশি মদ তৈরি করে বিক্রি করে আসছিলেন। এই খবর পেয়ে রাতে ওই বাড়িতে অভিযান চালানো হয়।”

এ ঘটনায় আটক পাঁচজন ও পলাতক রিনার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে এসআই শাহজাহান জানান।