২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ৩ সহোদর খুন: আরেক আসামি গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়িতে তিন সহোদরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার মামলায় আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2015, 08:32 PM

Updated : 26 Jul 2022, 12:03 PM

শুক্রবার বিকালে উপজেলার মির্জা নগর গ্রাম থেকে আবুল হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয় বলে জানান সোনাউমুড়ি থানার ওসি কাজী হানিফুল ইসলাম।

আবুল হোসেন কাজী নগর গ্রামের মীর হোসেনের ছেলে।

এ নিয়ে এ মামলায় দুজন গ্রেপ্তার হলেন। অন্যজন হলেন, ফাতেমা বেগম (২৭)।

ঘটনার দিন হত্যাকাণ্ডে ধারালো অস্ত্র দিয়ে আসামিদের সহযোগিতার অভিযোগে ফাতেমাকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি কাজী হানিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে বিকাল সাড়ে ৫টার দিকে শ্বশুর বাড়ি থেকে আবুল হোসনকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে তার নাম রয়েছে। তার অপর ভাই সাদ্দাম হোসেনও এ মামলার আসামি বলে জানান তিনি।

গত ১৯ জুলাই (ঈদের পরের দিন) দুপুরে কাজী নগর গ্রামের ফুটবল খেলাকে কেন্দ্র করে মোখছেদ উল্যাহর ছেলে তিন ছেলে হারুন (৩৬), কামাল (৩২) ও বাবলুকে (২৭) পিটিয়ে ও কুপিয়ে খুন করে প্রতিপক্ষের লোকজন।

পরদিন নিহতদের ছোট ভাই মোরশেদুল আলম বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৪-৫ জনকে আসামি করে সোনাইমুড়ি থানায় মামলা দায়ের করেন।

পুরনো খবর:

নোয়াখালীতে ৩ সহোদর খুন