গোপালগঞ্জে বাস চাপায় গৃহবধূর মৃত্যু
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাস চাপায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের সিঙ্গিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান টুঙ্গিপাড়া থানার এসআই ইকরাম হোসেন।
নিহত বেগম (৪০) টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া গ্রামের মৈয়ার আলী শেখের স্ত্রী।
এসআই জানান, সকালে সিঙ্গিপাড়ায় রাস্তা পার হচ্ছিলেন বেগম। এ সময় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসচাপায় তিনি আহত হন।
“স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে মারা যান তিনি।”
ঘটনার পর স্থানীয়রা গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক কিছু সময়ের জন্য অবরোধ করে রাখে। পরে পুলিশের সমঝোতায় অবরোধ তুলে নেওয়া হয় বলে জানান এসআই ইকরাম ।
