নীলফামারীতে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু
নীলফামারী শহরে একটি জমিতে চাষ দেওয়ার ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে শহরের কলেজ স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান নীলফামারী থানার ওসি শাহজাহান পাশা।
নিহত আইয়ুব আলী (২৭) সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের হাতিবান্ধা গ্রামের জোবেদ আলী ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বারত ওসি জানান, জমিতে চাষ শেষ করে ট্রাক্টর নিয়ে সড়কে ওঠার সময় তা উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই আইয়ুবের মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে আইয়ুব আলীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কোনো অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
