২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুকুরে বিদ্যুতের তার, প্রাণ গেল চারজনের

পটুয়াখালীর বাউফল উপজেলায় পুকুরে বিদ্যুতের তার পড়ে তাতে স্পৃষ্ট হয়ে মাছ ধরতে নামা এক ব্যক্তি ও তার দুই মেয়েসহ চারজন নিহত হয়েছেন।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2015, 02:10 PM

Updated : 25 Apr 2022, 01:38 PM

শুক্রবার বেলা ১২টার দিকে ধলাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে বাউফল থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান।

নিহতরা হলেন- আবদুল হাই (৫৫), তার দুই মেয়ে বীনা বেগম (২২) ও মহুয়া বেগম (২০) এবং আবদুলের বোনের স্বামী ইব্রাহীম (৪৫)।

স্থানীয় কালশুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহমান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবদুল হাই পুকুরে মাছ ধরতে নেমেছিলেন। এ সময় পুকুরের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ সময় মেয়েরা ও ইব্রাহীম তাকে উদ্ধার করতে পানিতে নামলে একে একে চারজনই বিদ্যুতায়িত হয়ে মারা যান।

পুলিশ লাশগুলো উদ্ধার করে থানায় নিয়ে গেছে বলে জানান ওসি।