সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জ সদরে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দিয়ার কালিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার এএসআই আনিছ আহম্মেদ।
নিহত আব্দুস সবুর (৩০) দিয়ার কালিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।
স্থানীয়দের বরাত দিয়ে এএসআই আনিছ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে পাশের একটি দোকানে চা খেতে যান। এ সময় কয়েকজন যুবক তাকে ডেকে নিয়ে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তার মৃতদেহ উদ্ধার করে বলে জানান তিনি।
