২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজ টোয়েন্টিফোরের সাংবাদিকের বাসায় চুরি

ঈদের ছুটির মধ্যে রাজধানীর আদাবরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক সাংবাদিকের বাসায় চুরি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2015, 10:48 PM

Updated : 25 Apr 2022, 01:38 PM

বৃহস্পতিবার বিকালে চুরির সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক আশিক হোসেন ঠাকুরগাঁওয়ে তার বাড়িতে ছিলেন।   

শেখেরটেকের ৫ নম্বর রোডের ওই বাসায় তার ভাগ্নে বাবুল হোসেনও থাকেন। তিনি তখন ঘরের বাইরে ছিলেন।

আশিকের মতো বাবুলও ঈদ করতে বাড়ি গিয়েছিলেন। তবে তিনি বুধবারই ফিরে আসেন।

বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরের পর অফিসের দরকারে বাইরে বের হয়ে সন্ধ্যার আগে ফিরে দেখি, দরজায় তালা নেই, কেবল ছিটকিনি দিয়ে তা আটকে রাখা হয়েছে।”

আশিক বলেন, বাসা থেকে দুটি ল্যাপটপ, একটি হার্ড ডিস্ক ও কয়েকটি ব্যাংকের চেক চুরি হয়েছে।

চুরির ঘটনায় আদাবর থানায় মামলা করবেন বলে জানান এই সাংবাদিক।

এই বিষয়ে আদাবর থানার ওসি গাজী রুহুল আমিন বলেন, “আমরা বিষয়টি তদন্ত করে দেখব।”