২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে হাত কেটে, চোখ উপড়ে খুন: মামলা দায়ের

গোপালগঞ্জে দুই ভাইয়ের পারিবারিক বিরোধে হাত কেটে ও চোখ উপড়ে যুবক হত্যার ঘটনায় মামলা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 08:14 PM

Updated : 22 Aug 2022, 12:50 PM

নিহত তুহিনের ভাই শাহাদৎ মোল্লা বাদী হয়ে সোমবার রাতে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন।

এ মমলায় নিহতের চাচাত ভাই রবিউল মোল্লা (২৭), শরিফুল মোল্লা (২৪), আরিফুল মোল্লা (২৩), তাদের বাবা লায়েক আলী মোল্লা, মা শেফালী বেগমসহ অজ্ঞাত পরিচয় আরও ৮/১০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার এ ঘটনা ঘটলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলায় অভিযোগ করা হয়, গোপালগঞ্জ সদরের চরর পাথালিয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল শওকত আকবর মোল্লা ও তার আপন বড় ভাই লায়েক আলী মোল্লার মধ্যে  মধ্যে পৈতৃক জমি-জমা  নিয়ে বিরোধ রয়েছে।

এছাড়া শওকত আকবরের ছেলে তুহিনের সঙ্গে লায়েক মোল্লার মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ আরও বেড়ে যায়।

এর জেরে লায়েক মোল্লার পরিবারের সদস্যরা তহিনকে হাত বিচ্ছিন্ন করে এবং চোখ উপড়ে হত্যা করে বলে মামলায় অভিযোগ করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি জাকির হোসেন মোল্লা জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

তিনি বলেন, ঘটনার আগে লায়েক মোল্লা তার স্ত্রী ও মেয়েকে বাড়ি থেকে অন্যত্র পাঠিয়ে দেয়। গোয়ালের গরু বিক্রি করে দেয়। বাড়িতে লায়েক ও তার ৩ ছেলে ছিল।

ঈদের দিন রাতে ঘটনা ঘটিয়ে তারাও বাড়ি থেকে পালিয়ে যায় বলে জানান ওসি।

তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি জাকির।

গোপালগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান  হোসেন বলেন, দু ভাইয়ের সম্পত্তি ও ছেলে-মেয়েদের মধ্যে সম্পর্কের বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

এর সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত নেই বলে জানান তিনি।

পুরনো খবর:

হাত কাটায় প্রাণ গেল ছেলের, কাটা পা নিয়ে হাসপাতালে বাবা