২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমান্ডার ফয়েজুরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ফয়েজুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 06:34 PM

Updated : 12 Oct 2022, 04:04 PM

পুরনো খবর:

জামালপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ফয়েজুরের মৃত্যু

মঙ্গলবার বাদ জোহর শহরের কাচারী শাহী জামে মসজিদ মাঠে গার্ড অব অনার শেষে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

পরে স্থানীয় টেনিস ক্লাব মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে জামালপুর মুক্তিযোদ্ধা কবরস্থানে ফয়েজুর রহমানকে দাফন করা হয়।

জেলা প্রশাসন, জামালপুর প্রেসক্লাব, গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের লোকজন জানাজায় অংশ নিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।

জামালপুর পৌরসভার এইসাবেক চেয়ারম্যান ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ধরে ক্যান্সারের চিকিৎসাধীন ছিলেন।

সোমবার দুপুরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়।