২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'বিদ্রোহের বিচারে কোনো সমস্যা হবে না'

বাংলাদেশ রাইফেলস্ আদেশ ১৯৭২ সংশোধনের কারণে বিদ্রোহের বিচারে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বিডিআরের উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ওবাইদুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2010, 03:55 PM

Updated : 25 Aug 2022, 04:50 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ রাইফেলস্ আদেশ ১৯৭২ সংশোধনের কারণে বিদ্রোহের বিচারে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বিডিআরের উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ওবাইদুল হক। রোববার পিলখানায় বিডিআর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে শনিবার বিডিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সংশোধনীর ফলে রাজধানীর বাইরের ইউনিটগুলোতে বিদ্রোহের বিচার আগামী ৬-৯ মাসের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে। বিডিআর বিদ্রোহের বিচার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বুধবার (২১ জুলাই) জাতীয় সংসদে 'বাংলাদেশ রাইফেলস্ (সংশোধন) বিল-২০১০' সর্বসম্মতিক্রমে পাস হয়। সংশোধনীর ফলে বিচার কার্যক্রম ব্যহত হবে কিনা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে উপ-মহাপরিচালক বলেন, "এ নিয়ে বিভিন্ন পর্যায়ে অনেক আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া হয়েছে। ফলে কোনো অসুবিধা হবেনা। তাছাড়া এই সংশোধনীর ফলে আসামী পক্ষও সুবিধা পাবেন।" তিনি জানান, বিদ্রোহের ঘটনার সময় যে আইন ছিল সেখানে শুধু মহাপরিচালক বিদ্রোহের বিচারিক আদালতে সভাপতির দায়িত্ব পালন করতে পারতেন। সংশোধনীর কারণে মহাপরিচালকের পাশাপাশি পরিচালক পদবীর নিুে নয় এমন কর্মকর্তারাও আদালতে সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন। সংশোধনী বিল পাশ হওয়ায় গত ২৫-২৬ ফেব্র"য়ারি বিডিআরে সংঘটিত বিদ্রোহের বিচারিক কার্যক্রম ত্বরান্বিত হবে জানিয়ে তিনি বলেন, শুধু মহাপরিচালক সভাপতির দায়িত্ব পালন করলে দেশের ৬০টি ইউনিটে বিদ্রোহের বিচার করতে কয়েক বছর লেগে যেতে পারত। উপ-মহাপরিচালক আশা প্রকাশ করে বলেন, সংশোধনীর ফলে সেক্টর পর্যায়ে বিশেষ আদালত গঠন করা যাবে। এ প্রক্রিয়ায় আগামী ৬-৯ মাসের মধ্যে ঢাকার বাইরের ইউনিটগুলোর বিচার সম্পন্ন হবে। তবে নতুন এই সংশোধনী অনুযায়ি কাজ শুরু করতে আরো দেড় মাসের মতো সময় লেগে যেতে পারে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয় ৬০টি ইউনিটে বিদ্রোহ হয়েছে। এর মধ্যে ৬টি আদালতের মাধ্যমে ১৯টি ইউনিটের বিচার শুরু হয়ে ৫টির বিচার কার্যক্রম শেষ হয়েছে। এই বিচারে ১০ জন বেকসুর খালাস পেয়েছেন এবং ২০১ জন বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছেন। তিনি জানান, বর্তমানে ৪১টি ইউনিট বিচারের অপেক্ষায় আছে। ১৯টি ইউনিটের মোট ৪,১৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সংবাদ সন্মেলনে বিডিআরের পরিচালক (প্রশাসন) কর্নেল সুমন বড়