১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাল্টে গেল বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম

আওয়ামী লীগ সরকারের পতনের পর বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন সরকারি স্থাপনার নাম পরিবর্তন করছে অন্তর্বর্তী সরকার।

পাল্টে গেল বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম
চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটি নদী তলদেশ দিয়ে নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম টানেল। ছবি: সুমন বাবু

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2025, 09:49 PM

Updated : 26 Aug 2026, 11:54 AM

ক্ষমতার পালাবদলের পর বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনার নাম বদলের ধারাবাহিকতায় এবার বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পাল্টে গেল। 

এখন থেকে বঙ্গবন্ধু সেতুর আনুষ্ঠানিক নাম হবে ‘যমুনা সেতু’। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলকে বলা হবে ‘কর্ণফুলী টানেল’।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

১৯৯৮ সালের ২৩ জুন চালু হয় বঙ্গবন্ধু সেতু। নির্মাণ পর্যায়ে যমুনা নদীর ওপরে এই সেতুকে যমুনা সেতু নামেই চিনত মানুষ। প্রথমদিকে গুগল ম্যাপেও যমুনা সেতু লেখা ছিল। পরে গুগল ম্যাপে এটিকে বঙ্গবন্ধু সেতু নামকরণ করা হয়।

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ২০২৩ সালের ২৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন সরকারি স্থাপনার নাম পরিবর্তন করছে অন্তর্বর্তী সরকার। 

এ ধারাবাহিকতায় যোগাযোগ খাতের দেশের দুই বড় স্থাপনার নাম পরিবর্তন করা হল। 

পুরনো খবর:

৪ মহাসড়ক ও ৮ সেতুর নাম পরিবর্তন