বাংলাদেশের অবকাঠামো সুবিধার সর্বোচ্চ ব্যবহারে ভুটানকে প্রধান উপদেষ্টার আহ্বান
চিকিৎসা শিক্ষায় সুযোগ দেওয়া এবং বাংলাদেশে একটি ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় সহায়তার জন্য তারা কৃতজ্ঞ।
বাংলাদেশের অবকাঠামোগত সুযোগের সর্বোচ্চটা কাজে লাগাতে ভুটানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বুধবার রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় ভুটানের নতুন নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি।
এসময় ইউনূস বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের বিপুল সম্ভাবনা থাকার কথা তুলে ধরেন বলে প্রধান উপদেষ্টার দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
রাষ্ট্রদূত তার দেশের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেন।
দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, ভুটানিদের চিকিৎসা শিক্ষায় সুযোগ দেওয়া এবং বাংলাদেশে একটি ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় সহায়তার জন্য তারা কৃতজ্ঞ। তিনি বাংলাদেশে ভুটানের বিনিয়োগ আরও বাড়ানোর আগ্রহের কথাও তুলে ধরেন।
মানবিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, দুই দেশের তরুণদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও সফর বাড়ালে পারস্পরিক সম্পর্ক আরও মজুবত হবে।
তিনি বলেন, বাংলাদেশ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এর চেতনা বজায় রাখতে এবং তাতে সক্রিয় থাকতে আগ্রহী।
