২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসসিতে আরও ৬ সদস্য

তাদের নিয়ে পিএসসির সদস্য সংখ্যা এখন ১৪ জন হল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2025, 05:27 PM

Updated : 26 Aug 2026, 11:16 AM

নতুন ছয়জন সদস্য পেয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-পিএসসি।

অধ্যাপক শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ, মো. মিজানুর রহমান, সাব্বির আহমেদ চৌধুরী ও অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান এই দায়িত্ব পেয়েছেন। 

তাদের পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সেখানে বলা হয়, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটবে, সে সময় পর্যন্ত তারা পিএসসির সদস্য পদে বহাল থাকবেন।

ক্ষমতার পটপরিবর্তনের পর গত ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেন। পরদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

শপথ নিয়ে পিএসসিতে নতুন চেয়ারম্যান ও সদস্যরা

এর পর দুই ধাপে সদস্য হিসেবে নিয়োগ পান ৮ জন। তারা হলেন– মো. আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্যা, নূরুল কাদির, মো. নাজমুল আমীন মজুমদার, মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, এ এস এম গোলাম হাফিজ, অধ্যাপক এম সোহেল রহমান ও চৌধুরী সায়মা ফেরদৌস।

নতুন ৬ জন নিয়োগ পাওয়ায় পিএসসির সদস্য সংখ্যা এখন ১৪ জন হল।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে একজন চেয়ারম্যান এবং অন্যূন ছয় জন ও অনধিক ২০ জন সদস্য নিয়ে কমিশন গঠনের সুযোগ রয়েছে।