২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে গুলিতে বস্তিবাসী নারীর মৃত্যু

চাঁদাবাজদের গ্রেপ্তারের চেষ্টা হচ্ছে বলে জানান ওসি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2024, 08:18 PM

Updated : 10 Sep 2026, 12:22 PM

রাজধানীর পল্লবীতে সন্ত্রাসীদের গুলিতে বস্তিবাসী এক নারী নিহত হয়েছেন। 

বুধবার দুপুরে ওই ঘটনা ঘটে বলে পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন। 

তিনি বলেন, “বাউনিয়াবাঁধ বস্তিতে ১০/১২ জন ছেলে ‘মাদক ব্যবসায়ী’ মামুনের কাছে চাঁদা দাবি করে। মামুন চাঁদা দিতে অস্বীকার করলে তাকে তুলে নেওয়ার চেষ্টা করে তারা।

“পরে মামুনের পক্ষ থেকে বাধা পেলে ওরা গুলি ছুড়ে বস্তি থেকে বের হওয়ার চেষ্টা করে। সে সময় বস্তির বাসিন্দা আয়েশা আকতার (৩৫) দরজা খুলে উঁকি দিলে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।”

যারা এসেছিল তারা চাঁদাবাজ উল্লেখ করে ওসি বলেন, ঘটনার পরপরই তারা পলিয়ে গেছে।  

“মাদক ব্যবসায়ী মামুনকে থানায় এনে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।”

চাঁদাবাজদের গ্রেপ্তারের চেষ্টা হচ্ছে জানিয়ে ওসি বলেন, মামুনের বিরুদ্ধেও মামলা রয়েছে।