যাত্রাবাড়ীতে গলাকাটা লাশ উদ্ধার
“তাকে কে বা কারা হত্যা করেছে জানা যায়নি।”
ঢাকার যাত্রাবাড়ীর একটি বাসা থেকে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১১টার দিকে শহীদ ফারুক সড়কের নিজ বাসা থেকে সোহেল আহমেদ (৫০) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ওসি রাজু আহমেদ বলেন, “সোহেল নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। তাকে কে বা কারা হত্যা করেছে জানা যায়নি। আমরা এ নিয়ে কাজ করছি।”
সোহেল তার ছয়তলা বাড়ির ছাদে টিনশেড ঘরে সময় কাটাতেন। সেখানেই তার গলাকাটা মরদেহ পাওয়া যায়।
স্থানীয়রা জানান, সোহেল ব্যবসা করতেন, তার একাধিক বাড়ি রয়েছে।
