১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাড়ে ১৫ বছরের সব অস্ত্রের লাইসেন্স স্থগিত

এসব অস্ত্রের সঙ্গে গোলাবারুদ ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়েছে।

সাড়ে ১৫ বছরের সব অস্ত্রের লাইসেন্স স্থগিত
ফাইল ছবি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2024, 11:16 PM

Updated : 10 Sep 2026, 12:15 PM

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে বেসামরিক ব্যক্তিদের দেওয়া সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে।

রোববার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দিয়ে এসব অস্ত্রের পাশাপাশি গোলাবারুদ ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, "বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি হতে ২০২৪ সালের ৫ অগাস্ট পর্যন্ত যে সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে প্রদান করা হয়েছে তাদের প্রদানকৃত লাইসেন্স স্থগিত করা হল।"

এ নির্দেশনার পর জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তিনি ‘দ্যা আর্মস অ্যাক্ট ১৮৭৮’ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।