২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিএসসিতে বড় পর্দায় হাসিনার রায় সম্প্রচার

টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বাইরের কিছু মানুষও জড়ো হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2025, 12:50 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

চব্বিশের গণঅভ্যুত্থানে ‘মানবতাবিরোধী অপরাধের’ দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় সরাসরি সম্প্রচার করা হচ্ছে টিএসসির পায়রা চত্বরে বড় পর্দায়।

সোমবার বেলা ১২দিকে টিএসসির পায়রা চত্বরে গিয়ে দেখা গেছে, সেখানে পূর্ব পাশে একটি এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে। সামনে রাখা হয়েছে চেয়ার। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বাইরের কিছু মানুষও জড়ো হয়েছেন। 

টিএসসিতে অন্যান্যদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি  বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের উপস্থিত রয়েছেন। 

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এ মামলার রায় ঘোষণা করছে।

মামলার একমাত্র গ্রেপ্তার আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে সকাল ৯টার দিকে কড়া নিরাপত্তায় ট্রাইবুনালে এনে হাজত খানায় রাখা হয়। তিনি রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া এ মামলার আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক।

আন্দোলন দমনে ১৪০০ জনকে হত্যার উসকানি, প্ররোচনা ও নির্দেশ দান, ‘সুপিরিয়র কমান্ড রেসপনসেবলিটি’ এবং ‘জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের’ মোট পাঁচ অভিযোগে ৭৮ বছর বয়সী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

২০২৪ সালের ৫ অগাস্ট ক্ষমতা হারানোর পর থেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনা আদালতের দৃষ্টিতে পলাতক। সে কারণে এ মামলার শুনানিতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ তিনি পাননি।

তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জুলাই হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলা।

এদিন রায় শোনার জন্য ট্রাইব্যুনালে হাজির হোন আরও অনেক ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

আরও পড়ুন

হাসিনার ফাঁসি দাবি, ভারত থেকে এনে কার্যকর চায় ভুক্তভোগী পরিবার

ধানমন্ডি ৩২ নম্বরে ফের বুলডোজার

হাসিনার ভাগ্যে কী? রায়ের অপেক্ষায় দেশ

ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা, হাজতখানায় মামুন

জুলাই হত্যার নির্দেশদাতা হাসিনা? রায়ের অপেক্ষায় বাংলাদেশ

জুলাই হত্যা: ক্ষমা চাননি শেখ হাসিনা

শেখ হাসিনার বিচারে যা বলেছেন সাক্ষীরা

শেখ হাসিনার বিচার: অভিযোগগুলো কী

আসামি থেকে রাজসাক্ষী হওয়া মামুনের জবান

হাসিনার বিচার যেভাবে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে

শঙ্কা ও আতঙ্কের ঢাকায় কড়া নিরাপত্তা