০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

শুক্রবার মুগদা-বাসাবোতে গ্যাস থাকবে না ৯ ঘণ্টা

আশেপাশের এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2024, 10:43 AM

Updated : 26 Aug 2026, 10:08 AM

লাইন মেরামত কাজের জন্য শুক্রবার ঢাকার মুগদা-বাসাবো এলাকায় দিনের বেলা নয় ঘণ্টা গ্যাস সংযোগ বন্ধ রাখা হবে। 

বৃহস্পতিবার তিতাসের পক্ষ থেকে এক জরুরি বার্তায় তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য ২ অগাস্ট শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা মুগদা, আহমেদবাগ, কদমতলা, বাসাবো, বৌদ্ধ মন্দির, সবুজবাগ সংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও সতর্ক করেছে তিতাস।