১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

অক্টোবরের ৪ দিনে ৪ মেগা প্রকল্প উদ্বোধন

সাভারের আমিনবাজারে ৩ অক্টোবর আওয়ামী লীগ মহাসমাবেশ করবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2023, 05:09 PM

Updated : 22 Oct 2023, 05:09 PM

চলতি অক্টোবর মাসেই ঢাকার শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল, পদ্মা রেলসেতু, মেট্রোরেলের বাকি অংশ এবং চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হবে।

রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

৭ অক্টোবর বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, ১০ অক্টোবর পদ্মার রেলসেতু, ২৩ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ, ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পগুলো উদ্বোধন করবেন বলে ওবায়দুল কাদের জানান। তিনি একই সঙ্গে জানান, ৩ অক্টোবর সাভারের আমিনবাজারে মহাসমাবেশ করবে আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, “প্রধানমন্ত্রী বিদেশে থেকেও মূল্যবান কিছু পরামর্শ দিয়েছেন, সেসব বিষয়ে আলোচনা করতেই এই সভা। আগামী ৪ঠা অক্টোবর দুপুরে তিনি দেশে ফিরবেন। রাস্তা বন্ধ করে কিংবা জনদূর্ভোগ সৃষ্টি করে আওয়ামী লীগের কোনো কর্মসূচি প্রধানমন্ত্রী পছন্দ করেন না।”

দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার বিষয়টি আদালতের হাতে বলে মন্তব্য করেন তিনি। বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, “খালেদা জিয়ার প্রসঙ্গে আ স ম আব্দুর রব উদাহরণ হতে পারে না। হাজী সেলিমও কিন্তু আইনের বাইরে যাওয়ার সুযোগ পাননি। আওয়ামী লীগ শূন্যে ভেসে, হাওয়ায় উড়ে কিংবা বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতায় বসেনি।“

(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)