১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অনলাইনে ছড়ানো এসএসসির পরীক্ষাসূচি ভুয়া: শিক্ষা বোর্ড

২০২৪ সালের ফেব্রুয়ারির মাঝামাঝিতে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা হতে পারে বলে জানিয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

অনলাইনে ছড়ানো এসএসসির পরীক্ষাসূচি ভুয়া: শিক্ষা বোর্ড

ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2023, 10:14 PM

Updated : 10 Dec 2023, 10:32 PM

আগামী বছরের মাধ্যমিক ও সমমানের পরীক্ষার যে সময়সূচি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, তা সঠিক নয় বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

রোববার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করেছে আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ফেইসবুক ও অন্যান্য অনলাইন মাধ্যমে ছড়ানো সময়সূচি বোর্ড থেকে প্রকাশিত নয়। পরীক্ষার সূচি এখনও চূড়ান্ত হয়নি। সূচি চূড়ান্ত হলে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে জানা যাবে।”

২০২৪ সালের ফেব্রুয়ারির মাঝামাঝিতে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা হতে পারে বলেও জানিয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।